২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবহাওয়ার সহজবোধ্য পূর্বাভাস জরুরি: রিজওয়ানা

“যে ভাষা ব্যবহার করে পূর্বাভাস দেওয়া, সেটা বেশিরভাগ মানুষেরই বোধগম্য নয়।”

আবহাওয়ার সহজবোধ্য পূর্বাভাস জরুরি: রিজওয়ানা
সোনারগাঁও হোটেলে 'সবার জন্য পূর্ব সতর্কীকরণ: হাইড্রোলজিক্যাল স্ট্যাটাস এবং আউটলুক সিস্টেম' শীর্ষক এক কর্মশালায় বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক  উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2024, 02:10 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আবহাওয়া অধিদপ্তর যে ভাষা ব্যবহার করে পূর্বাভাস দেয়, সেটা বেশিরভাগ মানুষেরই বোধগম্য নয়।

তাই প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে জীবন ও জীবিকার ক্ষতি এড়াতে সহজবোধ্য সতর্কীকরণ ব্যবস্থা থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

রিজওয়ানা বলেন, “জলবায়ু ঝুঁকির কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকা সবসময় হুমকির মুখে রয়েছে, তাই একটি কার্যকর সহজবোধ্য পূর্বাভাস ব্যবস্থা থাকা দরকার।“

সোনারগাঁও হোটেলে 'সবার জন্য পূর্ব সতর্কীকরণ: হাইড্রোলজিক্যাল স্ট্যাটাস এবং আউটলুক সিস্টেম' শীর্ষক এক কর্মশালায় বুধবার কথা বলছিলেন রিজওয়ানা। 

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মশালায় পরিবেশ উপদেষ্টা বলেন, সতর্কীকরণ ব্যবস্থা দুর্যোগ মোকাবেলায় স্থিতিশীলতা বাড়ানোর কাজে গুরুত্বপূর্ণ অংশ। 

কার্যকর ‘হাইড্রোলজিক্যাল স্ট্যাটাস এবং আউটলুক সিস্টেম’ গড়ে তুলতে অংশীদারদের সক্রিয়ভাবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

"একটি শক্তিশালী হাইড্রোলজিক্যাল সিস্টেম ভবিষ্যৎ দুর্যোগের সঠিক পূর্বাভাস দিতে সহায়ক হবে, যার মাধ্যমে জীবন, সম্পদ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যাবে। এ ক্ষেত্রে উজানের দেশগুলোর রিয়েলটাইম তথ্য খুবই গুরুত্বপূর্ণ।"