১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে রিকশা চালককে কুপিয়ে হত্যা

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 06:06 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

ঢাকার মোহাম্মদপুরে এক অটো রিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এসময় আরো দুজন আহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে নবীনগর হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রাসেল (৩৪)। আর আহত রিয়াদ ও বিপ্লব তারই সমবয়সী বন্ধু।

পুলিশ বলছে, তিন বন্ধু চন্দ্রিমা মডেল টাউনের দিকে যাওয়ার সময় কয়েকজন ‘সন্ত্রাসী’ তাদের উপর হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুরগি ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। 

“এই ঝামেলাকে কেন্দ্র করে আহতদের সাথে এই হামলার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে নিহতের সাথে কোন কারো কোন দ্বন্দ্ব নেই বলে জানতে পেরেছি, সে পরিস্থিতির শিকার।”

এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করার তথ্য দিলেও তাদের পরিচয় জানাননি তিনি।