২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত বাজেট প্রথাগত সংকীর্ণ গণ্ডী পেরোতে সমর্থ হয়েছে: অর্থনীতি সমিতি

বাংলাদেশ অর্থনীতি সমিতি বলেছে, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রথাগত সংকীর্ণ গণ্ডী থেকে বেরিয়ে আসতে সমর্থ হয়েছে এবং তা উচ্চাভিলাষীও নয়। এছাড়া সবার জন্য সমান সুযোগ-সুবিধা সৃষ্টির জন্য একটি কল্যাণধর্মী রাষ্ট্রগঠনের লক্ষ্যে যে ধরণের নীতি সহায়তা দরকার তার অনেকটাই এতে প্রতিফলিত হয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2009, 05:13 PM

Updated : 26 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ অর্থনীতি সমিতি বলেছে, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রথাগত সংকীর্ণ গণ্ডী থেকে বেরিয়ে আসতে সমর্থ হয়েছে এবং তা উচ্চাভিলাষীও নয়। এছাড়া সবার জন্য সমান সুযোগ-সুবিধা সৃষ্টির জন্য একটি কল্যাণধর্মী রাষ্ট্রগঠনের লক্ষ্যে যে ধরণের নীতি সহায়তা দরকার তার অনেকটাই এতে প্রতিফলিত হয়েছে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠানটি। মঙ্গলবার বাজেট-উত্তর এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, "মূল কথা হলো বঞ্চনা থেকে মানুষকে মুক্তি দিতে হবে। সবার জন্য সমান সুযোগ এবং মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেই উদ্দেশ্যে এগিয়ে যেতে হলে একটি কল্যাণধর্মী রাষ্ট্র গঠন করতে হবে।" খলীকুজ্জমান বলেন, 'দুই তিনটা বিষয় ছাড়া' এই পথে দেশ হাঁটা শুরু করেছে। এবারের বাজেটে অনেক পরিবর্তন এসেছে মন্তব্য করে তিনি যোগ করেন, "তবে একবছরে পুরো লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।" সংবাদ সম্মেলনের মূল বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক আবুল বারাকাত বলেন, "অর্থনৈতিক-সামাজিক-রাজনৈতিক উন্নয়নের দলিল হিসেবে এবারের বাজেট কাঠামোগতভাবেই প্রথাগত সংকীর্ণ গণ্ডী থেকে বেরিয়ে আসতে সচেষ্ট হয়েছে বলে আমরা মনে করি।" বারকাত বলেন, "বাজেট যে শুধুমাত্র আগামী এক বছরের জন্য সরকারের ব্যয়-বরাদ্দেরই হিসেব-পত্তর নয় বরঞ্চ ভবিষ্যৎ দিক নির্দেশক দলিল-এবারের বাজেটে এ বিষয়টি মোটামুটি স্পষ্ট করার প্রয়াস লক্ষণীয়। গ্রামীণ অর্থনীতি ও কৃষি প্রাধান্য পেয়েছে এবারকার বাজেটে। প্রাধান্য পেয়েছে বিদ্যুৎ, তথ্য-প্রযুক্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী স