ঢাবিতে ব্যাগে মিলল নবজাতকের লাশ
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মোড়ে রাস্তার পাশ থেকে প্লাস্টিক ব্যাগে মোড়ানো একদিন বয়সী মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর সোয়া ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করার কথা জানিয়েছেন শাহবাগ থানার এসআই মাহমুদুল হাসান।
তিনি বলেন, “প্লাস্টিকের ব্যাগ থেকে নবজাতকটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
“ধারণা করা হচ্ছে, ভূমিষ্ঠ হওয়ার পরই ওই নবজাতকটিকে কে বা কারা ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”
