২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিভিউ আবেদনের আদেশ বুধবার

আপিল বিভাগের রায় পুনর্বিবেচনায় বঙ্গবন্ধুর পাঁচ খুনির করা আবেদনের বিষয়ে বুধবার আদেশ হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 04:43 AM

Updated : 24 Aug 2022, 06:24 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপিল বিভাগের রায় পুনর্বিবেচনায় বঙ্গবন্ধুর পাঁচ খুনির করা আবেদনের বিষয়ে বুধবার আদেশ হবে। শুনানি শেষে মঙ্গলবার এ দিন ঠিক করেছে প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ। মঙ্গলবার আসামি পক্ষের শুনানি শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষ বক্তব্য উপস্থাপন করে। শুনানিতে আসামি সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের কৌঁসুলি খান সাইফুর রহমান বলেন, "বঙ্গবন্ধু হত্যাকাণ্ড একটি সফল সেনাবিদ্রোহের অংশ ছিলো। কেননা সেনাবাহিনীর কয়েকটি ইউনিট বিদ্রোহে অংশগ্রহণ করেছিলো এবং পরবর্তীতে সেনাপ্রধান ও উপ সেনাপ্রধানসহ শীর্ষ সেনা কর্মকর্তারা নতুন রাষ্ট্রপতিকে মেনে নিয়েছিলেন। তাই এই হত্যাকাণ্ডের বিচার সেনা আইনে হতে হবে। সাধারণ আইনে নয়।" তিনি বলেন, "ওই ঘটনা বিদ্রোহ কেন নয়, আমি আদালতের কাছে তার জবাব পাইনি। রাষ্ট্রপক্ষের সাক্ষীরাই এ ঘটনাকে বিদ্রোহ হিসেবে উল্লেখ করেছে। কিন্তু বিচারক তা গ্রহণ করেননি।" তার বক্তব্যের পর এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেন, "যে সব গ্রাউন্ড আসামি পক্ষ আদালতে উপস্থাপন করেছেন, সেখানে নতুন কিছু তারা দেখাতে পারেননি। আপিল বিভাগের গ্রাউন্ডগুলোই নতুন করে উপস্থাপন করেছেন।" রায়ে বড় কোনো ভুল নেই উল্লেখ করে তিনি বলেন, "দীর্ঘ ১৩ বছর ধরে তারা এ মামলায় বক্তব্য উপস্থাপন করেছেন। এখন তারা অভিযোগ করছেন পর্যাপ্ত সময় তারা পাননি। আসলে ১৩০ বছর গেলেও তারা বক্তব্য শেষ করতে পারবে না।" অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "আসামি পক্ষের সব গ্রাউন্ডই পুরোনো। প্রত্যেক আসামি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিলো। সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে তিনটি আদালত এ রায় দিয়েছে। এখানে রিভিউর কোনো সুযোগ নেই।" মামলায় রাষ্ট্রপক্ষে বক্তব্য রাখেন প্যানেল আইনজীবী তৌফিক নেওয়াজও। কড়া নিরাপত্তার মধ্যে সকাল সোয়া ৯টার দিকে শুনানি শুরু হয়। সোয়া ১১টার দিকে আদালত আদেশের দিন ঠিক করে। রোববার শুনানির প্রথম দিন বক্তব্য রাখেন বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন। সোমবার সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি আব্দুর রেজ্জাক খান তার শুনানি শেষ করেন। বঙ্গবন্ধু মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ ও এ কে এম মহিউদ্দিন পাঁচ জনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন। এর মধ্যে বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করলেও তা নাকচ হয় বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। গত ১৯ নভেম্বর এক রায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। এরপর ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে আত্মীয়-স