২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রায় জানিয়ে দেওয়া হয়েছে ৫ খুনিকে

আপিল বিভাগের রায় কারাবন্দি পাঁচ বঙ্গবন্ধু হত্যাকারীকে জানিয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 02:42 PM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আপিল বিভাগের রায় কারাবন্দি পাঁচ বঙ্গবন্ধু হত্যাকারীকে জানিয়ে দেওয়া হয়েছে। কারা উপ মহাপরিদর্শক গোলাম হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যার কিছু আগে রায়ের কপি কারাগারে পৌঁছে। কপি পাওয়ার পরপরই নিয়মানুযায়ী পাঁচ বন্দির কাছে গিয়ে তাদের আপিল খারিজ হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি জানান, একই সঙ্গে তারা ৭ দিনের মধ্যে জীবন ভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করতে পারবেন বলেও জানিয়ে দেওয়া হয়। কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের নির্ধারিত স্থান কনডেম্ড সেলে থাকা এই পাঁচ আসামী হলো মেজর (অব) বজলুল হুদা, লে.কর্নেল (বরখাস্ত) সৈয়দ ফারুক রহমান, লে.কর্নেল (অব) সুলতান শাহরিয়ার রশিদ খান, লে. কর্নেল (অব) মহিউদ্দিন আহমেদ ও মেজর (অব) এ কেএম মহিউদ্দিন আহমেদ (ল্যান্সার)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২০৩৬ঘ.