২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ের অপেক্ষায় দেশ

১৫ আগস্টের বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের চূড়ান্ত রায়ের আর কয়েক ঘন্টা বাকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2009, 12:06 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, ১৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ১৫ আগস্টের বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের চূড়ান্ত রায়ের আর কয়েক ঘন্টা বাকি। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সকাল ১১টায় ঐতিহাসিক এ মামলার রায় দেবে। ৩৪ বছর দীর্ঘ আইনী ও রাজনৈতিক চড়াই-উৎরাইয়ের পর নৃশংস ওই হত্যাযজ্ঞের বিচারের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বুধবার সাংবাদিকদের বলেন, "এ রায়ের জন্য জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে।" এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের অন্যতম ইউসুফ হোসেন হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ন্যায়বিচার পাব বলে আশা করছি। এ মামলার চূড়ান্ত রায়ের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হবে।" বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের চূড়ান্ত রায়কে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্পর্শকাতর এ মামলার নিষ্পত্তিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ছিল নানাধরনের শঙ্কা। ২৯ দিন শুনানির পর গত ১২ নভেম্বর বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ রায়ের তারিখ ঠিক করেন। বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৩ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। এরপর পাঁচ আসামি সুপ্রিম কোর্টে আপিল করেন। বাবার হত্যাকাণ্ডের চূড়ান্ত রায়ের দিন দেশে থাকতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ইতালি সফর সংক্ষিপ্ত করে বৃহস্পতিবার সকালেই দেশে ফিরছেন তিনি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশের বাইরে থাকায় বেঁচে গিয়েছিলেন বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। সেনাবাহিনীর একদল 'বিপথগামী' সদস্য সেদিন ধানমণ্ডি ৩২ নাম্বারের বাড়িতে হানা দিয়ে বেশ কয়েকজন আত্মীয়-স্বজনসহ বঙ্গবন্ধু পরিবারের প্রায় সবাইকে হত্যা করে। পঁচাত্তরের পট-পরিবর্তন হিসেবে পরিচিত ১৫ আগস্টের হত্যাযজ্ঞের পর ক্ষমতাসীনরা এ হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করতে ইনডেমনিটি বা দায়মুক্তি অধ্যাদেশ জারি করে। দীর্ঘদিন পর ১৯৯৬ সালে ক্ষমতায় ফিরে এসে আওয়ামী লীগ সেই অধ্যাদেশ বাতিল করলে বিচার শুরুর পথ সুগম হয়। আওয়ামী লীগ সরকারের পর বিএনপি-জামায়াত চারদলীয় জোট সরকারের আমলে এ মামলার কার্যত কোনো অগ্রগতি হয়নি। একের পর এক বিচারক শুনানি গ্রহণে বিব্রত বোধ করেন। এক পর্যায়ে বিচারকের অভাবে মামলার কার্যক্রম স্থবির হয়ে পড়ে। সরকারি মহলের রাজনৈতিক সদিচ্ছার অভাবই এর মূল কারণ হিসেবে ব্যাপকভাবে মনে করা হয়ে থাকে। নিরাপত্তা জোরদার বঙ্গবন্ধু মামলার রায় ঘিরে সপ্তাহের শুরু থেকেই সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়। দুটি ফটক দিয়ে তল