ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলায় ২৯তম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের জবাব দিচ্ছেন আসামি পক্ষের কৌঁসুলি।
বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল পৌনে ১০টায় শুনানি শুরু হয়।
আসামি সৈয়দ ফারুক রহমান ও মহিউদ্দিন আহমেদের কেঁৗঁসুলি খান সাইফুর রহমান বক্তব্য দিচ্ছেন। বুধবার রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার পর জবাব দেন বজলুল হুদা ও এ কে এম মহিউদ্দিনের কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন।
বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক।
বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)।
বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১০২০ ঘ.
bdnews24