২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ আগস্ট সেনা বিদ্রোহ হয়নি: আনিসুল

১৫ আগস্ট সেনা বিদ্রোহ হয়নি দাবি করে বঙ্গবন্ধু মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেছেন, সাধারণ আইনে ওই হত্যাকাণ্ডের বিচার বেআইনি নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট সেনা বিদ্রোহ হয়নি দাবি করে বঙ্গবন্ধু মামলার রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক বলেছেন, সাধারণ আইনে ওই হত্যাকাণ্ডের বিচার বেআইনি নয়। এ মামলায় আসামি পক্ষের কৌঁসুলিরা বলছেন, ১৫ আগস্টের ঘটনা সেনা বিদ্রোহের ফল। ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের পর রুদ্ধ করায় মামলা করতে দেরি হয় বলে জানান আনিসুল হক। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে মঙ্গলবার বঙ্গবন্ধু মামলার আপিলের ২২তম দিনের শুনানি হয়। সোমবার যুক্তিতর্ক শুরুর পর আনিসুল হক পাঁচটি যুক্তির মধ্যে মামলা দায়েরে বিলম্বের যুক্তি উপস্থাপন শেষ করেছেন। এরপর তিনি সেনাবিদ্রোহ যুক্তির ওপর বক্তব্য দেওয়া শুরু করেন। বুধবার সেনা বিদ্রোহের বিষয়ে বক্তব্য শেষ করে ষড়যন্ত্র বিষয়ে যুক্তিতর্ক তুলে ধরবেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন। মামলা দায়েরে দেরির বিষয়ে আনিসুল হক শুনানিতে বলেন, "এ মামলা দায়েরের বিলম্বের পেছনে রয়েছে বৈষম্য, অবহেলা ও আইনহীনতার ইতিহাস। ঘটনার পর বাদি মহিতুল ইসলাম যখন মামলা দায়ের করতে যান; তখন লালবাগ থানার ডিউটি অফিসার তাকে বলেছিলেন