২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপক্ষের বক্তব্য শুরু

বঙ্গবন্ধু মামলার শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। আসামি সৈযদ ফারুক রহমান ও একেএম মহিউদ্দিনের কৌঁসুলি খান সাইফুর রহমানের বক্তব্য শেষে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক সকাল সোয়া ১০টায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 04:30 AM

Updated : 26 Aug 2022, 12:18 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। আসামি সৈযদ ফারুক রহমান ও একেএম মহিউদ্দিনের কৌঁসুলি খান সাইফুর রহমানের বক্তব্য শেষে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক সকাল সোয়া ১০টায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। শুনানির ২১তম দিনে সোমবার আসামিপক্ষের বক্তব্য শেষ হলো। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সোমবার সকাল পৌনে ১০টায় শুনানি শুরু হয়। বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক। বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/জিএনএ/১০২৭ ঘ.