২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু মামলার সপ্তদশ দিনের শুনানি শেষ

বঙ্গবন্ধু মামলার সপ্তদশ দিনের শুনানিতে মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি আব্দুর রেজ্জাক খান। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল ৯টা ৫০ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি চলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 04:54 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মামলার সপ্তদশ দিনের শুনানিতে মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের কৌঁসুলি আব্দুর রেজ্জাক খান। বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে সকাল ৯টা ৫০ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত শুনানি চলে। রেজ্জাক খান সোমবার শুনানিতে বলেন, তার মক্কেল শাহরিয়ার পঁচাত্তরের ১৫ আগস্ট রেডিও স্টেশনে গেলেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরুহয়। মামলার পেপার বুক উপস্থাপন শেষ হলে ১৫ অক্টোবর থেকে শুরু হয় যুক্তিতর্ক। এর আগে বজলুল হুদার কৌঁসুলি আবদুল্লাহ আল মামুন ও সৈয়দ ফারুক রহমানের কৌঁসুলি খান সাইফুর রহমান যুক্তিতর্ক উপস্থাপন করেন। বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি গ্রহণে গঠিত বেঞ্চের অপর বিচারপতিরা হলেন- মো. আবদুল আজিজ, বি কে দাস, মো. মোজাম্মেল হোসেন ও সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা)। বঙ্গবন্ধু মামলার চূড়ান্ত নিষ্পত্তিতে আসামি পক্ষের আপিল শুনানির জন্য গত ৪ অক্টোবর বেঞ্চ গঠনের পরদিন এ মামলার শুনানি শুরু হয়। বঙ্গবন্ধু হত্যার ঘটনায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ২৪ জনকে আসামি করে মামলা হয়। বিচারিক আদালত ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয়। রায়ের বিরুদ্ধে আপিল হলে হাইকোর্ট ১২ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। ২০০৭ সালের ২৩ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১০৩০ ঘ.