২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পেট্রোল বোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় হাত বোমা ও পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 03:16 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

নাচোল থানার ওসি তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে ঝিকড়া গ্রামের একটি নলকূপের ঘরে বোমাগুলো পাওয়া যায়।

১২টি হাত বোমা ও ১০টি পেট্রোল বোমা ওই ঘরে পরিত্যক্ত অবস্থায় ছিল বলে জানান তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় ওই নলকূপের অপারেটর আব্দুল কুদ্দুসকে (৬৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।