২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগি লাইনচ্যুত, সিরাজগঞ্জে ট্রেন চলাচল ব্যাহত

সিরাজগঞ্জ বাজার স্টেশনের কাছে ঢাকাগামী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় দেড় ঘণ্টা রেল যোগাযোগ ব্যাহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 01:10 PM

Updated : 22 Aug 2022, 12:51 PM

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি কামাল হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০টা ৪৮ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মিনিট পাঁচেক পর মাহমুদপুর এলাকায় ট্রেনের শেষের বগি লাইনচ্যুত হয়। 

এরপর বেলা ১২টার দিকে শেষের বগি ফেলে রেখে বাকি ছয়টি বগি নিয়ে ঢাকার পথে রওনা হয় ট্রেনটি।

ওসি জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এলে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হবে।

বৃষ্টির কারণে লাইনে সমস্যা হওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন রেল কর্মকর্তারা।