২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় পথচারী নিহত, ঢাকা-কিশোরগঞ্জ বাস ২ ঘণ্টা বন্ধ

দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যুর পর জনতার বিক্ষোভের কারণে দুই ঘণ্টা ঢাকা-কিশোরগঞ্জ সড়কে বাস চলাচল করেনি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 10:51 AM

Updated : 22 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার সকাল ৯টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার জলপাইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কাপাসিয়া থানার ওসি মো. আহসান উল্লাহ জানান।

নিহত নজরুল ইসলাম (২৮) কীর্ত্তুনিয়া এলাকার সামসুদ্দিনের ছেলে।

পরিবহন শ্রমিক ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি আহসান জানান, রাস্তা পার হওয়ার সময় ঢাকা কিশোরগঞ্জগামী ‘উজানভাটি পরিবহনের’ একটি বাসের চাপায় ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়।

এরপর এলাকাবাসী রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে বাস চলাচল বন্ধ হয়ে যায় বলে জানান তিনি।

তিনি বলেন, বাস মালিক ও স্থানীয়দের সঙ্গে আলোচনার পর বেলা ১১টার দিকে বাস চলাচল শুরু হয়।