২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

বরিশালের উজিরপুরে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 10:03 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

সোমবার সন্ধ্যায় উপজেলার ধামুরা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানান উজিরপুর মডেল থানার ওসি নূরুল ইসলাম।

নিহত সীমা আক্তার (১৬) বাবুগঞ্জ উপজেলার দেলোয়ার সরদারের মেয়ে।

ওসি নূরুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইজিবাইকযোগে উপজেলার বাবুগঞ্জ থেকে ধামুরায় তার খালার বাড়ি যাচ্ছিল সীমা। ধামুরা পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এলে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রাস্তায় পড়ে যায় সে।

স্থানীয়রা সীমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।