২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

ময়মনসিংহের ত্রিশালে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন, আহত হন দুজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 07:02 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

সোমবার বিকালে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ত্রিশাল অংশের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান।

নিহতরা হলেন, ডা. আব্দুল আজিজ, তার মেয়ে লিপি আক্তার এবং তাদের গৃহকর্মী ঝুমা।

আহতরা হলেন, চিকিৎসকের স্ত্রী শিল্পী আক্তার ও তাদের গাড়ি চালক লিটন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হতাহতদের বাড়ি জামালপুর সদর উপজেলায়।

ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিকে থেকে আসা বাসের সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে আব্দুল আজিজ নিহত হন।

স্থানীযরা আহত অপর চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা লিপি ও গৃহকর্মী ঝুমাকে মৃত ঘোষণা করেন। 

পরে চিকিৎসকের স্ত্রী ও গাড়ি চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি

বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।