২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কীর্তনখোলা থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশালে কীর্তনখোলা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 03:40 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

সোমবার দুপুরে কীর্তনখোলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার হয় বলে জানিয়েছেন বরিশাল কোতয়ালী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরে আলম

আনুমানিক ২০/২২ বছর বয়সী ওই যুবকের নাম-পরিচয় জানাতে পারেন নি তিনি।

এএসআই নূরে আলম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে ইতোমধ্যে পচন ধরছে। ধারণা করা হচ্ছে ৩/৪ দিন আগে তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।