২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার মিরপুরে স্বামী-স্ত্রী ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরে এক বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2015, 02:19 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

রোববার দুপুরে মিরপুর ১০ নম্বরের হোটেল রাব্বানীর পেছেনের এক বাসা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ফরহাদ হোসেন (২৫) ও তার স্ত্রী রুপালী (২০)।

দুজনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ফরহাদ ‘সফট টাচ জেনারেল পার্লার’ নামে একটি সেলুনের মালিক।

মিরপুর থানার এসআই মো. নওশের বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মিরপুর ১০ নম্বরের হোটেল রাব্বানীর পেছেনের এক বাসার দুটি কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

“নিচতলা বাসার এক কক্ষে স্বামী রশি দিয়ে আরেক কক্ষে স্ত্রী ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।”

যে বাড়িতে আত্মহত্যার ঘটনা ঘটেছে সেই ভবনেই ফরহাদের সেলুন ছিল বলে জানান তিনি।

ফরহাদের ভাই আনোয়ারের বরাত দিয়ে এসআই নওশের বলেন, “সাত মাস আগে তাদের বিয়ে হয়। দুজনের মধ্যে সম্পর্কও ভাল ছিল।”

কোনো মনোমালিন্য থেকে অভিমান করে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।