ব্রাহ্মণবাড়িয়ায় রথযাত্রা অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে শনিবার বিকালে জেলা শহরের মধ্যপাড়া রাধামাধব মন্দিরের সামনে থেকে রথযাত্রা শুরু হয়।
পুরো শহরের ঘুরে আনন্দময়ী কালিবাড়ি গিয়ে শেষ হয় এ যাত্রা। এ সময় অসংখ্য ভক্ত দড়ি ধরে রথ টেনে নিয়ে যান।
সনাতন ধর্ম মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর।
তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব হয়।
আগামী ২৬ জুলাই উল্টো রথের মধ্যে দিয়ে শেষ হবে রথযাত্রা উৎসব।
