২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গভবনে রাষ্ট্রপতি, গণভবনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রতিবারের মতো এবারও ঈদের সকালে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 09:32 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

রাষ্ট্রপতি আবদুল হামিদ শনিবার সকাল ১০টায় বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ৯টা থেকে গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধি এবং সর্বস্তরের নাগরিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

পরে সকাল ১১টায় কূটনীতিক এবং বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন সরকার প্রধান।

খালেদা জিয়া সকাল সাড়ে ১১টা থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কূটনীতিক এবং পরে বেলা দেড়টা পর্যন্ত দলের নেতা-কর্মী, পেশাজীবী এবং সর্বস্তরের নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার বনানীর কার্যালয়ে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত  দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।