২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে স্ত্রীকে জবাই, স্বামী পলাতক

নড়াইলে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2015, 01:59 PM

Updated : 22 Aug 2022, 12:49 PM

শুক্রবার ভোরে জেলার সদর উপজেলা শড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে বলে নড়াইল সদর থানার ওসি মতিয়ার রহমান জানান।

নিহত আজিরোন নেছা (৪৫) শড়াতলা গ্রামের বিল্লাল শেখের (৫৫) স্ত্রী। ঘটনার পর থেকে বিল্লাল পলাতক।

“সম্পত্তির জন্য বিল্লাল তার স্ত্রীকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,” বলেন ওসি।  

নিহতের পুত্রবধূ তুহিনা বেগম জানান, তার শ্বশুর বিল্লাল শেখ ও শাশুড়ি আজিরোন যৌথভাবে শড়াতলা গ্রামের ওই বসতভিটার মালিক। পুরো মালিকানা লিখে দেওয়ার জন্য বিল্লাল প্রায়ই আজিরোনকে চাপ দিতেন।

তিনি বলেন, “গতকাল রাতে খাওয়ার পর শ্বশুর-শাশুড়ী ঘুমাতে যান। ভোরে তাদের ঘরে আমার শাশুড়ীর জবাই করা লাশ পাওয়া যায়।”

আজিরোনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।