মুন্সীগঞ্জে বাস-অটো সংঘর্ষে নিহত ২
মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালকসহ দুই জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার সকালে লৌহজং উপজেলার দোগাছিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে লৌহজং থানার ওসি মো. রিয়াজুল জানান।
নিহত অটোরিকশা চালক ইমরান আলীর (৩০) বাড়ি রংপুরে। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।
আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সংঘর্ষ হলে ইমরান ঘটনাস্থলেই মারা যান।
আহতদের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন আরও একজনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে। ইমরান আলীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
