২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ পথে ভারত যাওয়ার সময় আটক ২১

অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে নারী ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বিজিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2015, 05:16 PM

Updated : 22 Aug 2022, 12:48 PM

বৃহস্পতিবার দুপুরে বেনাপোলের সাদিপুর বটতলা ও পুটখালি সীমান্তের বালুর মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার শফিউদ্দিন ।

তবে এ সময় পাচারকারীদের আটক করতে পারেনি বিজিবি।

শফিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকেকে বলেন, দালালরা প্রলোভন দেখিয়ে অবৈধ পথে ভারতে পাচার করছে- এমন তথ্যের ভিত্তিতে বিজিবির টহলদল অভিযান চালায়। এ সময় পুটখালি সীমান্তের চরের মাঠ ও সাদিপুর বটতলা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে ওই থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন।

এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।