২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 11:05 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

বুধবার চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ উইকেটের জয় পায় বাংলাদেশ।

এতে ২-১ এ সিরিজ  নিশ্চিত হয় বাংলাদেশের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটাই বাংলাদেশের প্রথম কোনো সিরিজ জয়।

দেশের মাটিতে জিম্বাবুয়ে, পাকিস্তান ও ভারতের পর এটি বাংলাদেশের টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেসস‌চিব আশরাফুল আলম জানান, ক্রিকেটারদের এই সাফল্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের খেলোয়াড়দের পাশাপাশি প্রশিক্ষক, ক্রিকেট বোর্ডের সব কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানান।

দেশ ও দেশের বাইরে বাংলাদেশের এই জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলে‌ছেন, “দেশের ক্রিকেটের উন্নয়নে সরকারের সর্বোচ্চ আন্তরিকতা এবং খেলোয়াড়দের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্বের বুকে মর্যাদাপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত হয়েছে।

“কঠোর অনুশীলন করলে যে ভালো ফল পাওয়া যায় বাংলাদেশ ক্রিকেট দল পর পর তিনটি সিরিজে জয়ী হয়ে তা প্রমাণ করেছে।”

এই জয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বাংলাদেশ দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন।

পুরনো খবর:

বিশ্বের কাছে বাংলাদেশকে আরও উজ্জ্বল করেছে ক্রিকেটাররা: প্রধানমন্ত্রী