২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার পঞ্চগড়ের ছিটে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছিটমহল পরিদর্শনে বৃহস্পতিবার পঞ্চগড় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান।

পঞ্চগড় প্রতিনিধি

‍

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2015, 08:58 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পঞ্চগড়ের ছিটমহল পরিদর্শন ও ছিটের অধিবাসীদের সঙ্গে মতবিনিময়ের জন্য বৃহস্পতিবার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মশিউর রহমান।

দুপুরে সদর উপজেলার অবস্থিত গারাতি ছিটমহলের ফোকানিয়া মাদ্রাসা মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। যেখানে জেলার ৩৬টি ছিটমহলের নাগরিক কমিটির নেতা ও অধিবাসীরা উপস্থিত থাকবেন।

এছাড়াও স্বরাষ্ট্র সচিব, বিজিবির মহাপরিচালকও ছিটমহলে এসব কর্মসূচিতে অংশ নিবেন বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন ।

প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হওয়ার পর আসাদুজ্জামান খাঁন কামাল প্রথমবারের মতো ছিটমহল সফর করছেন।

ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি পঞ্চগড়-নীলফামারী অংশের সভাপতি ও গারাতি ছিটমহলের নাগরিক কমিটির চেয়ারম্যান মফিজার রহমান বলেন, “এই প্রথম সরকারের কোন মন্ত্রী ও উপদেষ্টা ছিটমহলে আসছেন। আমরা ছিটমহলগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁড়ি স্থাপনসহ নানা দাবি তুলে ধরব।”