২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বৃত্তদের ছোড়া এসিডে ব্যবসায়ী ও তার স্ত্রী আহত

কুমিল্লার হোমনা উপজেলায় দুর্বৃত্তদের ছোড়া এসিডে স্বর্ণ ব্যবসায়ী ও তার স্ত্রী দগ্ধ হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 06:05 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

সোমবার গভীর রাতে উপজেলার ভিটি ভাসানিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

দগ্ধরা হলেন- ওই এলাকার পরিমল চক্রবর্তী (৪০) ও তার স্ত্রী বিষ্ণু চক্রবর্তী (৩২)। পরিমলের ভিটি ভাসানিয়া বাজারে স্বর্ণের দোকান রয়েছে।

তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বরাত দিয়ে হোমনা থানার ওসি মো. কামরুজ্জামান সিকদার জানান, সোমবার রাতে পরিমল ও তার স্ত্রী বিষ্ণু নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা তাদের ঘরে এসিড মারে। এতে পরিমল ও বিষ্ণুর শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়।

ওসি জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে পরিমল ও বিষ্ণু যে ঘরটিতে ছিলেন সেখানের একটি জানালা ভাঙা রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই জানালা দিয়ে তাদের উপর এসিড মারে।