ভিক্ষুক পুনর্বাসনে নীলফামারীতে রিকশাভ্যান প্রদান
পুনর্বাসন করতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে পাঁচ ভিক্ষুককে রিকশাভ্যান ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই পাঁচ জনের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গী চার ভিক্ষুককে একটি করে এবং অপর এক ভিক্ষুক পরিবারকে দুটি রিকশাভ্যান প্রদান করেন। এসময় সবাইকে খাদ্যসামগ্রীও দেওয়া হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের কাজ করছে মানবিক সাহায্য সংস্থা নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)।
এনজিওটির প্রকল্প সমন্বয়কারী রিয়াজুল ইসলাম জানান, ইউনিয়নে বাছাইকৃত ২৫ জন ভিক্ষুকের মধ্যে সোমবার পাঁচ জনকে ওই সহযোগিতা প্রদান করা হয়। পর্যায়ক্রমে বাকিদেরকেও সাহায্য দেওয়া হবে।
এ সময় সেখানে অন্যদের উপস্থিত ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার, ইউপি সদস্য সাইদুল হক বাবলু ও ইউপি সচিব নজরুল ইসলাম।
