২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকারী বিমান বাহিনী প্রধান হলেন নাঈম হাসান

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এম নাঈম হাসানকে সহকারী বিমান বাহিনী প্রধানের (পরিচালন ও প্রশিক্ষণ) দায়িত্ব দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 07:49 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনী সদরের গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর মো. আবুল বাশার এয়ার ভাইস মার্শাল পদে পদোন্নতি পেয়েছেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার এবং এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বিমান বাহিনী সদর দপ্তরে আবুল বাশারকে এয়ার ভাইস মার্শাল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

পদোন্নতি পেয়ে আবুল বাশার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়কের দায়িত্ব নিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।