২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিজড়াকে পিটিয়ে হত্যার অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক হিজড়াকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 07:30 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার সকালে চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় এলাকায় নিহত হন লাকি আক্তার জাহাঙ্গীর (৪০)।

এর আগে আরেক দফা হামলার ঘটনায় দুজন হিজড়া আহত হয়েছিলেন।

লাকির নিহত হওয়ার কথা উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান সাজিদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য মাস্টার নামে স্থানীয় এক দোকানীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও আহতরা জানান, এক মাস আগে নতুন বাজার এলাকায় একটি বিয়ে বাড়িতে নাচগান করতে যান কয়েকজন হিজড়া। এ সময় বিয়ে বাড়ির লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়।

শনিবার ওই এলাকায় ঈদ উপলক্ষে টাকা তুলতে গেলে হিজড়াদের দুইজনকে পিটিয়ে আহত করে স্থানীয় লোকজন। এতে সোহাগী ও মল্লিকা নামে দুই হিজড়া আহত হন।

এরপর রোববার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদে ওই ঘটনার বিচার দিয়ে ফেরার পথে আবারও হামলার শিকার হন তারা। এ সময় লাকি আক্তার জাহাঙ্গীরকে পিটিয়ে হত্যা করা হয়।