২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার

ঝিনাইদহে অপহরণের পাঁচ দিন পর পাঁচ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 06:50 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার দুপুরে সদর উপজেলার অচিন্তনগর গ্রামের একটি পাট ক্ষেত থেকে মনিরা খাতুনের (৫)লাশ উদ্ধার করা হয়।

মনিরা খাতুন ওই এলাকার রমজান আলির মেয়ে।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, মঙ্গলবার দুপুরে নামাজ পড়ে রমজান তার মেয়েকে নিয়ে বাড়ির পাশের মসজিদের বারান্দায় ঘুমিয়ে ছিলেন।

ঘুম থেকে ওঠার পর রজমান তার মেয়েকে পাশে না পেয়ে খোঁজাখুজি করেন।

রাতে অপহরণকারীরা মুনিরার বাবার মোবাইল ফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ওইদিন রাতেই এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করেন রজমান।