বেনাপোলে ছাত্রদল নেতা আটক
বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের যশোর জেলা শাখার এক নেতাকে নাশকতায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে পুলিশ।
আটক ইমদাদুল হক যশোর জেলা ছাত্রদলের অর্থ-সম্পাদক। তার বাড়ি বেনাপোল বন্দর থানার ভবারবেড় গ্রামে।
বৃহস্পতিবার রাতে বেনাপোল বাজার থেকে তাকে আটক করা হয় বলে বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান জানান।
“ইমদাদুলের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। এছাড়া নাশকতায় জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন,” বলেন অপূর্ব।
ইমদাদুলের এলাকায় ফেরার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানান তিনি।
