২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

সাত বছর আগে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 04:42 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রেজাউল করিম বৃহস্পতিবার এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন সুজন (৩০) রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেন ওরফে ধনা মাঝির ছেলে।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকার ব্যাটারি গলি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় তিনি থাকতেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেসমিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আনোয়ার হোসেন সুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন।”

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

তবে হত্যাকাণ্ডে সুজনের বাবা দেলোয়ার হোসেন, মা শাহজাহান বেগম ও ভাই আমির হোসেনের সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আদালত তাদের খালাস দিয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ২০ এপ্রিল রাত ৮টার দিকে এক লাখ টাকা যৌতুকের দাবিতে সোনিয়াকে মারধর করেন সুজন। গুরুতর আহত সোনিয়া মারা গেলে গলায় ফাঁস দিয়ে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেন তিনি।

সোনিয়ার বড় বোন জাহানারা বেগম বাদী হয়ে ওই বছরের ৫ মে মামলা করেন। একই ১৯ অক্টোবর অভিযোগপত্র গঠনের মধ্যে দিয়ে মামলার বিচার শুরু হয়।