২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ‘স্বস্তিতে’ আগাম টিকেট

সিলেট থেকে দেশের বিভিন্ন স্থানে ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা না হলেও বরাবরের মতো নিয়মিত ট্রেনেই অতিরিক্ত বগি সংযোজন করা হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2015, 03:03 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

এদিকে বৃহস্পতিবার সিলেটে ঈদের আগাম টিকেট বিক্রির প্রথম দিন কোনো ঝামেলা ছাড়াই টিকেট বিক্রি হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক জানান, সকাল ৯টা থেকে আগাম টিকেট বিক্রি শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত আগাম টিকেট দেওয়া হবে।  

সকাল থেকে টিকেট কিনতে যাত্রীরা ভিড় করলেও সিলেট রেলওয়ে স্টেশনে এবার আগের মত দীর্ঘ লাইন দেখা যায়নি। ফলে দুর্ভোগও কমেছে।

প্রথম দিনে লাইনে দাঁড়িয়ে চট্টগ্রামে যাওয়ার জন্য প্রত্যাশিত আগাম টিকেট কিনে উচ্ছ্বাস প্রকাশ করেন আবুল হোসেন নামের একজন।

“ট্রেনে টিকেট সঙ্কট লেগেই থাকে। পাশাপাশি পোহাতে হয় নানা দুর্ভোগ। তবে ঝামেলা ছাড়াই প্রথম দিন টিকেট কিনতে পেরেছি!”

ঈদ উপলক্ষে সিলেট-ঢাকা, সিলেট-চট্রগ্রাম রুটে ছয়টি ট্রেনে প্রতিদিন দুই হাজার ৭০০ টিকেট বিক্রি করা হবে। সে হিসেবে আগাম টিকেট বিক্রির পাঁচ দিনে ১৩ হাজার ৫০০ টিকেট বিক্রি করা হবে বলে স্টেশন ব্যবস্থাপক জানান।