২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সাংবাদিক সমিতিতে নতুন নেতৃত্ব

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এ আর এম আসিফুর রহমান সভাপতি এবং লালন মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 11:23 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

বুধবার সমিতির কার্যালয়ে ভোটাভুটির পর এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান ফল ঘোষণা করেন।

নির্বাচনের ফল ঘোষণার পরে গত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সমিতির কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়।

এর আগে সমিতির সাধারণ সভায় নির্বাচন কমিশনের সুপারিশক্রমে বিশ্ববিদ্যালয়ে কমর্রত ৩৬ জনকে সদস্য পদ দেওয়া হয়। তাদের ভোটে নতুন কমিটির সদস্যরা নির্বাচিত হন।

নতুন সভাপতি আসিফুর রহমান দৈনিক প্রথম আলো এবং সাধারণ সম্পাদক লালন মাহমুদ ডেইলি সানে কর্মরত।

কমিটির অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি দৈনিক সমকালের রেজাউদ্দৌলাহ প্রধান আকাশ, যুগ্ম সম্পাদক দৈনিক নয়া দিগন্তের তৌহিদুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক ইনকিলাবের ইখতিয়ার উদ্দিন সাগর, অর্থ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের ফরহাদ উদ্দীন, কার্যনির্বাহী সদস্য সাইফ সুজন, তপন কান্তি রায় ও এবিএইচ সৈকত।

এই নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সমিতির সাবেক সভাপতি ও এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি বোরহানুল হক সম্রাট, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর স্টাফ রিপোর্টার রিয়াদুল করিম।

বিদায়ী সভাপতি মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক সানাউল হক সানীও ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন।