২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চাক্তাই খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চাক্তাই খালের উপর থেকে সাতটি আধাপাকা ঘর উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 08:16 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

বুধবার নগরীর চাক্তাই খালের উপর থেকে এসব স্থাপনা উচ্ছেদের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে একটি সেমাই কারখানা ও একটি বেকারিকে জরিমানাও করেছে সিসিসির ভ্রাম্যমাণ আদালত।

সিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, “দীর্ঘদিন ধরে চলমান চাক্তাই খালের উপর থেকে অবৈধ স্থাপনা অপসারণের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।”

অন্যদিকে বাকলিয়া এলাকার মিয়াখাঁন নগর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে পায়রা সেমাই কারখানাকে ৪০ হাজার টাকা এবং একই অভিযোগে মাইলো বেকারিকে তিন হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।