সাভারে ছিনতাইকারী সন্দেহে ৪ নারী গ্রেপ্তার
ছিনতাইয়ের প্রস্তুতির অভিযোগে সাভারে চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে আটকরা হলেন নিহারা বেগম (৪০), হনুফা বেগম (২৮), রুমেলা খাতুন (১৮) ও রোখসানা বেগম (২৫)।
“পুলিশের জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইকারী দলের সদস্য বলে স্বীকার করেছে,” বলেন এসআই আনোয়ারুল।
ঈদকে সামনে রেখে ছিনতাইকারী চক্রের সদস্যদের ধরতে সাভারের বিভিন্ন মার্কেট ও বিপনী বিতানে ফাঁদ পাতা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
