২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোসাইরহাটে গৃহবধূর লাশ উদ্ধার

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 07:25 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

বুধবার কামাড্যা গ্রামের নিজ বাড়ির পাশে একটি মুরগির খামারে ঝর্না আকতার বিনার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় ঝর্নার স্বামী সেকান্দার শেখ ও শাশুড়ি রাহিমা পাটোয়ারীকে আটক করা হয়েছে বলে গোসাইরহাট থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান। 

ওসি জানান, সম্ভবত মঙ্গলবার গভীর রাতে তাকে শ্বাসরোধে হত্যা করে খামারের ভিতর লাশটি ফেলে রাখে দুর্বৃত্তরা।

নিহতের গলায় গামছা প্যাঁচানো ছিল্।

লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতের মা জাকিয়া বেগম বাদী হয়ে গোসাইরহাট থানায় একটি হত্যা মামলাও দায়ের করেছেন বলে জানান ওসি।

ঝর্নাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা রফিকুল ইসলাম।