২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনডেন্সড মিল্কের কৌটায় ইয়াবা

চট্টগ্রামে কনডেন্সড মিল্কের কৌটায় করে প্রায় দুই হাজার ইয়াবা পাচারের সময় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 01:32 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

গ্রেপ্তার আবদুস সালাম (২২) কক্সবাজার জেলার টেকনাফের হ্নীলা এলাকার মৃত মাহমুদ হোসেনের ছেলে।

মঙ্গলবার গভীর রাতে বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হানিফ পরিবহনের একটি বাসে করে কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে সালামকে গ্রেপ্তার করা হয়।

তার কাছে কনডেন্সড মিল্কের দুটি কৌটা পাওয়া যায়। এর  মধ্যে একটিতে ৬৮০টি এবং অন্যটিতে এক হাজার ২০০ ইয়াবা পাওয়া যায় বলে জানান ওসি।