২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অগ্নিকাণ্ডে পুড়ল ৭ বসতঘর

চট্টগ্রামের ফিশারিঘাট এলাকায় অগ্নিকাণ্ডে সাতটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 01:20 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া জানান, বুধবার সকাল ৭টার দিকে ফিশারিঘাটের একটি বস্তিতে এই অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বস্তির সাতটি কাঁচা বসতঘর পুড়ে যায়।

এ ঘটনায় কারও দগ্ধ বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা।