২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জামায়াতের ১৬ সদস্য গ্রেপ্তার

সাতক্ষীরায় মহিলা জামায়াতের এক ‘রোকন’সহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2015, 04:23 PM

Updated : 22 Aug 2022, 12:42 PM

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর থানার পুলিশ তাদের গ্রেপ্তারকালে ঘটনাস্থল থেকে চারটি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ওসি এমদাদুল হক শেখ সাংবাদিকদের জানান, আটককৃতদের মধ্যে ১৩ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন। এদের মধ্যে মহিলা জামায়াতের ‘রোকন’ পদপ্রাপ্ত সদস্য আসমা খাতুনও (৪০) আছেন।

নাশকতার উদ্দেশ্যে পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদরাসা পাড়া এলাকার ফজলুল হকের বাড়িতে জামায়াতের মহিলা ও পুরুষ সদস্যরা সমবেত হয়েছেন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।