২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্ধকারে ভোলা

গ্যাসভিত্তিক ৩৪ দশমিক পাঁচ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রেন্টাল পাওয়ার প্লান্ট বিকল হওয়ায় ভোলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2015, 08:36 PM

Updated : 12 Oct 2022, 03:55 PM

ডিজেল চালিত বিদ্যুতের ছয় মেগাওয়াট বিদ্যুতের অপর প্লান্টটিও বিকল এবং জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ সাবমেরিন কেবলে ত্রুটি থাকায় ভোলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, লালমোহন, তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলাসহ পুরো ভোলা জেলায় বিদ্যুৎ নেই।

ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ভোলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী জানান,  বুধবার রাতে ভোলার ৩৪ দশমিক পাঁচ মেগাওয়াট রেন্টাল বিদ্যুৎ প্লান্টের টারবাইনে সমস্যা দেখা দেওয়ায় ভোর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

অপরদিকে ওজোপাডিকোর ডিজেল চালিত বিদ্যুতের ছয় মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টটি আগে  থেকেই বিকল রয়েছে।

এছাড়া আপদকালীন ৩৩ কেভি জাতীয় গ্রিড সঞ্চালন লাইন থেকে শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হতো।

কিন্তু জাতীয় গ্রিড লাইনের সাবমেরিন কেবলে ত্রুটি দেখা দেওয়ায় জেলার ছয় উপজেলার ওজোপাডিকোর ৩০ হাজার ও পল্লী বিদ্যুৎ সমিতির ৬০ হাজারসহ প্রায় এক লাখ গ্রাহকককে অন্ধকারে রাত কাটাতে হবে বলে জানান তিনি।