চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে চাঁদপুর-কুমিল্লা সড়কের এনায়েতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
আনুমানিক ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি।
হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, ধারণা করা হচ্ছে বুধবার গভীর রাতে চাঁদপুর-কুমিল্লা সড়কে অটোরিকশা বা কোনো যানের ধাক্কায় ওই বৃদ্ধ মারা যান। খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
