বান্দরবানে পানিবন্দি ২১ হাজার পরিবার
টানা চার দিনের বর্ষণ আর পাহাড়ি ঢলে সাংগু ও মাতামুহুরি নদীর পানি বেড়ে বান্দরবানের পাঁচ উপজেলায় ২১ হাজারের বেশি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
উজান থেকে নেমে আসা পানির ঢলে বান্দরবান-রাঙ্গামাটি ও বান্দরবান-চট্টগ্রাম সড়ক তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে এ জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে বলে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, ভারি বর্ষণে লামা উপজেলায় পাঁচ হাজার ৪৫০টি, নাইক্ষ্যংছড়িতে ১৫ হাজার, আলীকদমে এক হাজার ৯৫ এবং থানছিতে ৫৩টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
টানা চারদিনের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত সাংগু নদীর তীর।
টানা চারদিনের ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে সাংগু নদীর পানি বেড়ে বান্দরবান শহরের শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে মিজানুল হক জানান।
টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে লামা উপজেলা সদরের রাস্তাঘাট ও বাড়িঘরে পানি উঠেছে
