২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় মাছের খামারি খুন

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় এক মৎস্যখামারের মালিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 03:11 PM

Updated : 26 Jul 2022, 12:02 PM

সোমবার মধ্যরাতে উত্তর জগদীশপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে মোহনগঞ্জ থানার ওসি রমিজুল হক জানান।

নিহত রুবেল হোসেন (৩৫) ওই গ্রামেরই বাসিন্দা। ঘটনার সময় তিনি নিজের খামারে ঘুমিয়ে ছিলেন। 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মোবাইল ফোনে রুবেলকে না পেয়ে তার স্বজনরা খামারের অন্য কর্মচারীদের ফোন করে। এরপর কর্মচারীরা রুবেলের ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পায়।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পথেই মারা যান রুবেল। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জেলার পুলিশ সুপার জয়দেব কুমার চৌধুরী সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি। মঙ্গলবার দুপুর পর্যন্ত কাউকে আটকও করা হয়নি।