২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে সহকর্মীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 09:04 PM

Updated : 22 Aug 2022, 12:38 PM

রোববার কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের আদালত এ দণ্ড দেয়।

দণ্ডিত মমিনুল ইসলাম (২৭) প্রাণ আরএফএল কারখানার শ্রমিক এবং নওগাঁ সদর উপজেলার মো. নাজিম উদ্দিনের ছেলে।

 কালীগঞ্জ থানার এসআই মো. নাজমুল হোসেন বলেন, মমিনুল কারখানার এক নারী কর্মীকে উত্ত্যক্ত করেন। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ওই নারী কর্মী।

পরে কারখানা কর্তৃপক্ষ সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে জানালে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মমিনুলকে এ দণ্ডাদেশ দেন।