নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
নীলফামারীর জলঢাকা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে জলঢাকা-রংপুর সড়কের বড়ঘাট চেংমারীর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা পিন্টু (৫৫) একই উপজেলার কৈমারী ইউনিয়নের কৈমারী গ্রামের মৃত নজিমুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জলডাকা থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, রাস্তা পার হচ্ছিলেন পিন্টু। এসময় একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিন্টুর মৃত দেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
