নরসিংদীতে অ্যাসিড হামলার আসামি গ্রেপ্তার
নরসিংদীর মনোহরদী উপজেলায় অ্যাসিড হামলা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার উপজেলার চরমান্দালিয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দৌলত হোসেন (৩৫) উপজেলার চরমান্দালীয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম জানান, গত ২৯ মে রাতে দৌলত তার সাবেক স্ত্রী সাবিনাকে অ্যাসিড নিক্ষেপ করে। এতে সাবিনা ও তার মা দগ্ধ হন।
এ ঘটনায় সাবিনার বাবা আবদুল মান্নান বাদী হয়ে দৌলতসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন।
তিনি বলেন, মামলার পর দৌলতের মা রোকেয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যানুসারে রোববার সকালে দৌলতকে গ্রেপ্তার করে পুলিশ।
