জনদুর্ভোগ: নির্মাণ সামগ্রীর দখলে বনানী কসমিক মাঠ
পুরো মাঠজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রাখা বালু, রড, সিমেন্ট, ইট। শ’খানেক শ্রমিক কাজ করছেন। তিনটি পিকআপ ভ্যানে মালামাল ওঠানো-নামানো হচ্ছে।
এলাকাবাসীর বিনোদনের অংশ হিসাবে খেলা ও শরীরচর্চার জন্য বরাদ্দ বনানীর ‘কসমিক মাঠ’ নামে পরিচিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাঠটির এই হালই দেখা গেছে গত শনিবার।
স্থানীয়রা বলছেন, প্রায় দুই মাস ধরে এখানে নির্মাণসামগ্রী রাখা হয়েছে। মাঠের পাশেই ফুটপাত দখল করে সাময়িক অফিস বানিয়ে চলছে কাজের তদারকি।
“ড্রেনেজ ও ফুটপাতের জন্য এক বছর মেয়াদী প্রকল্পের কাজ চলছে। তবে এটি সাময়িক ব্যবস্থা। মালপত্র রাখার জায়গা নেই। রাস্তায় রাখলে জ্যাম হয়। তাই মাঠে এসব নির্মাণ সামগ্রী রেখে কাজ চলছে।”
তবে এলাকার বাসিন্দা মো. আরিফুজ্জামান জানালেন ভিন্ন কথা।
তিনি বলেন, “এমনিতেই ছেলেমেয়েদের খেলাধুলার জায়গা নেই। মাঠ তো আর মাঠ নেই। কবে মাঠ খেলাধুলার উপযোগী হবে তারও কোনো খবর নেই।
“বয়স্করা যে একটু হাঁটাচলা করবে সে উপায়ও এখন নেই। এ অবস্থা কবে বদলাবে কেউ বলতেও পারেন না।”
