২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অভিযানে ৮ জনকে জেল-জরিমানা

রমজানের দ্বিতীয় দিনে চট্টগ্রামে দুইটি কাঁচা বাজারে ওজনে কম ও মূল্য তালিকায় বেশি দাম লেখার অভিযোগে সাত জনকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 09:08 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

শনিবারের আভিযানে নোংরা পরিবেশে খাবার বিক্রি করায় একটি হোটেলের মালিককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

নগরীর কর্ণফুলী মার্কেটে অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান জানান, ওজনে কম দেয়া এবং মূল্য তালিকায় বেশি দাম লেখায় মুদি দোকানি মোস্তফাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মাংস বিক্রেতা ইলিয়াসকে পাঁচ হাজার, মুরগি বিক্রেতা আলাউদ্দিনকে পাঁচ হাজার টাকা এবং সবজি বিক্রেতা খালেককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ওজনে কম দেয়ায় কর্ণফুলী বাজারের মুরগি বিক্রেতা বাবুল মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নগরীর হালিশহর এলাকার ফইল্যাতলি বাজারে অভিযান চালানো জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন জানান, ওজনে কম দেওয়ায় এই বাজারের দুই বিক্রেতার প্রত্যেককে চার হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।

আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে মাদারবাড়ি এলাকায় জাফর রেস্তোরাঁকে নোংরা পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।