জামালপুরে রেললাইন থেকে কিশোরের লাশ উদ্ধার
জামালপুরে রেল লাইন থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
শনিবার সকালে সদরের নান্দিনা রেল স্টেশন কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইকবাল হোসেন কালু (১৭) সদরের মাছিমপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। জিপিএ ৫ পেয়ে চলতি বছর এসএসসি পাশ করেছেন তিনি।
জামালপুর জিআরপি থানার এসআই শাহজাহান আলী জানান, সকালে নান্দিনা রেললাইনের থেকে ইকবালের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
“কালুকে কেউ হত্যার পর লাশ রেললাইনের উপর ফেলে রেখেছে নাকি সে ট্রেনে কাটা পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
